প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ইংল্যান্ডকে খোঁচা

article-img

অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর ইংল্যান্ডকে খোঁচা মেরেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।

শেষ ১৫ বছরে অস্ট্রেলিয়াকে তাদের দেশের মাটিতে একবারই হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। একই হাল ইংল্যান্ডেরও। ১৫ বছরে তারাও অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে একবারই হারিয়েছে। ১৪ বছর আগে এসেছিল সেই জয়। তারপর থেকে আর জিততে পারেনি তারা।

দুই দলের এই পর়িসংখ্যান তুলে ধরে সমাজমাধ্যমে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড পোস্ট করেছে, ‘মজার তথ্য: গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যা ইংল্যান্ডের সমান।’ দ্রুত এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

ভারত ও পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় দ্রুততম দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে টাইগাররা। 

খেলা শেষে অধিনায়ক শান্ত বলেছেন, ‘ক্রিকেটের যে কোনও ফরম্যাটে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় জয়। আগামী দিনে আমাদের আরও ভালো খেলতে হবে। নিজেদের কাছে নিজেদের প্রমাণ করতে হবে। ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

২৩ বছর পর বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে ঘরোয়া একটি দল তাদের ৫৪ রানে অলআউট করে দিয়েছে। সেই বাংলাদেশ যে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে এভাবে হারাবে, তা ভাবা যায়নি। বাংলাদেশকে দেখে বোঝা গিয়েছে, নিজেদের প্রমাণ করার তাগিদ তাদের ছিল। সেই তাগিদই তাদের এগিয়ে নিয়ে গিয়েছে।